ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মঙ্গলবার বেশকিছু এলাকায় ৮ ঘণ্টা থাকবে না গ্যাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০২, ১৫ জুলাই ২০২৪
মঙ্গলবার বেশকিছু এলাকায় ৮ ঘণ্টা থাকবে না গ্যাস
ফাইল ফটো

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজ করছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এ অবস্থায় রাজধানীর বিভিন্ন এলাকায় মঙ্গলবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার তিতাস গ্যাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনানী ডিওএইচএস, শহীদ মঈনুল রোড এবং স্বাধীনতা সরণি এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

Advertisement

এ ছাড়া ঐ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: গ্যাস
লিংক সফলভাবে কপি হয়েছে!