ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর যেসব এলাকায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৪, ১ আগস্ট ২০২৪
রাজধানীর যেসব এলাকায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না শুক্রবার
ফাইল ফটো

আগামীকাল শুক্রবার রাজধানীর বড় অংশজুড়ে ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর মুগদা, আহমেদবাগ, কদমতলা, বাসাবো, বৌদ্ধ মন্দির, সবুজবাগ সংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!