[ রাজধানী ]
ঢাকার রাস্তায় গণপরিবহন কম
ছবি: ডেইলি বাংলাদেশ
আন্দোলনের উদ্বেগ-উৎকণ্ঠা কাটিয়ে রাজধানীর স্বস্তি ফিরতে শুরু করেছে। মঙ্গলবার সারাদেশে খুলেছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস আদালত। তাই রাজধানী ঢাকার পথে পথে বেড়েছে কর্মমুখী মানুষের চাপ। এমতাবস্থায় সড়কে দেখা মিলছে না পর্যাপ্ত গণপরিবহনের।
মঙ্গলবার দুপুর দেড়টায় রাজধানীর বেশ কয়েকটি সড়ক ঘুরে দেখা যায় এমন চিত্র। সড়কের পাশে গণপরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা যায় অনেক মানুষকে।
রাজধানীর বানানীর সড়কে অপেক্ষারত চাকরিজীবী ওবায়দুল করিমের সঙ্গে কথা হলে তিনি ডেইলি বাংলাদেশকে বলেন, অনেক দিন পর দেশে একটা শান্তি বিরাজ করছে। আজকে থেকে সব খোলা হলেও ঢাকার লোকাল বাসগুলোর চলাচল একদম সীমিত। আমি কারওয়ান বাজার যাবো কিন্তু বাস পাচ্ছি না।
এ সময় মঈনুল নামে এক বাস চালকের সঙ্গে কথা হলে তিনি বলেন, পেটের দায়ে গাড়ি নিয়া বাইর হইছি, এহনও ভয় লাগে, আতঙ্কে থাকি। রাস্তায় মানুষ বেশি কিন্তু সবাই গাড়ি বাইর করে নাই, এজন্য এতো চাপ।
এদিকে, ভোগান্তিতে থাকলেও মানুষের মধ্যে স্বস্তির চিহ্ন দেখা যাচ্ছে সবখানে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!