ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সূত্রাপুরে রিকশা চালককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫২, ২১ সেপ্টেম্বর ২০২৪
সূত্রাপুরে রিকশা চালককে কুপিয়ে হত্যা
ফাইল ফটো

রাজধানীর সূত্রাপুর এলাকায় জিন্দা মণ্ডল নামে এক রিকশাচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত জিন্দা মণ্ডল জামালপুর জেলার সরিষাবাড়ি থানার মালিপাড়া গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে ইউসুফ মন্ডল জানান, আমার বাবা পেশায় রিকশাচালক। রাতে ব্যাটারিচালিত রিকশা নিয়ে সূত্রাপুর দিয়ে যাওয়ার সময় রাস্তায় ছিনতাইকারীরা গতিরোধ করে রিকশা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাবা বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় বাবা মারা গেছেন।

Advertisement

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত চারটার দিকে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০২ নম্বর ওয়ার্ডে সকাল ছয়টার দিকে মৃত্যু হয় তার। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!