ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

চার দাবি বাস্তবায়ন চায় ঢাকা মহানগর ট্রেড ইউনিয়ন সংঘ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৯, ৪ অক্টোবর ২০২৪
চার দাবি বাস্তবায়ন চায় ঢাকা মহানগর ট্রেড ইউনিয়ন সংঘ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, ঢাকা মহানগরের উদ্যোগে মানামি লঞ্চের শ্রমিকদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের সভাপতি মো. খোকনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

এ সময় সংগঠনটির নেতারা চার দফা দাবি উত্থাপন করেন। সেগুলো হলো-
১. মানামি লঞ্চের শ্রমিকদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও আইনগত সব পাওনা পরিশোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী ভূমিকা নিতে হবে। 
২. সুন্দরবনসহ বিভিন্ন লঞ্চের শ্রমিকদের সব বকেয়া পাওনা পরিশোধ করে গেজেট বাস্তবায়ন করতে হবে।
৩. বাজারদরের সঙ্গে সঙ্গতি রেখে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে।
৪. ঘোষিত সকল মজুরি পুনঃনির্ধারণ করতে হবে। গণতান্ত্রিক শ্রম আইনসহ রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!