ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ফার্নিচার কারখানায় মিলল নারীর গলাকাটা মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৮, ২৮ অক্টোবর ২০২৪
ফার্নিচার কারখানায় মিলল নারীর গলাকাটা মরদেহ
ঢামেকের জরুরি বিভাগের গেট- ফাইল ফটো

রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচার কারখানা থেকে আমেনা আক্তার নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী মিন্টু মিয়া নিখোঁজ। এ ঘটনায় কারখানার মালিককে আটক করেছে পুলিশ।

রোববার রাত ১২টার দিকে উত্তর বাড্ডার ২৬ নম্বর লেনের রমজান মিয়ার ফার্নিচারের কারখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আমেনা আক্তার ভোলা সদর উপজেলার আলীনগর গ্রামের আবুল কালামের মেয়ে। উত্তর বাড্ডার বাগান বাড়ি এলাকায় ভাড়া বাসায় স্বামীর সঙ্গে থাকতেন।

Advertisement

বাড্ডা থানার এসআই ফাতেমা সিদ্দিকা সোমা বলেন, রাত ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ফার্নিচারের কারখানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর গলাকাটা ছিল। ঘটনাস্থল থেকে ফার্নিচার কারখানার মালিক রমজান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, রাত ৮ থেকে রাত ১০টার মধ্যে যেকোনো সময় তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার জানতে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!