ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৮, ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৬
সংগৃহীত ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ২৯, ওয়ারীতে ৬২, মতিঝিলে ৬৯, তেজগাঁওয়ে ৭০, মিরপুরে ১২২, গুলশানে ৪৮, উত্তরা বিভাগে ৪৮ এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

অভিযান চলাকালে বিভিন্ন এলাকা থেকে ৩৬ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৯২ বোতল ফেনসিডিল, ১৪৩ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ছাড়া পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সাতটি মোবাইল ফোন, একটি ইয়াবা সেবনের পাইপ, দুটি ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, ২০০টি ইলাস্টিক বেল্ট এবং নগদ ৮ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

রাজধানীর বিভিন্ন থানার এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!