ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

শ্যামপুরে উচ্ছেদকৃত জায়গায় খেলার মাঠ হবে: আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৮, ৮ অক্টোবর ২০২৬
শ্যামপুরে উচ্ছেদকৃত জায়গায় খেলার মাঠ হবে: আব্দুস সালাম
সংগৃহীত ছবি

রাজধানীর শ্যামপুরের আইজিপি গেট এলাকায় পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতা, পুলিশ কর্মকর্তা, নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব আলহাজ্ব তানভীর আহমেদ রবিন এবং ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মলিক আহসান উদ্দিন সামি

এ ছাড়া শ্যামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম এবং কদমতলী থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নগরবাসীকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম শ্যামপুর এলাকার সার্বিক পরিবেশ উন্নয়নে প্রশাসনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। মাদকসেবীদের আড্ডা ও বস্তি উচ্ছেদসহ এলাকার পরিবেশ উন্নয়নে নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এলাকাকে উন্মুক্ত ও সুন্দর রাখতে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকার ভালো চাইলে উন্মুক্ত জায়গাগুলো সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে।

এ সময় উচ্ছেদকৃত খালি জায়গায় খেলার মাঠ নির্মাণের ঘোষণা দেন আব্দুস সালাম। বিএনপি নেতা তানভীর আহমেদ রবিনকে উদ্দেশ করে তিনি বলেন, তার সৌজন্যে ওই জায়গায় খেলার মাঠ তৈরি করা হবে। এক মাস পর সেখানে মাঠ উদ্বোধনের পরিকল্পনার কথাও জানান তিনি।

সরকারের উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করছে এবং স্থানীয় পর্যায়ে তার প্রতিনিধিরাই জনগণের জন্য কাজ করবেন। তিনি জানান, এলাকায় ১১ কোটি টাকার বিভিন্ন কাজের পাশাপাশি আরও প্রায় ৪ কোটি টাকার কাজ চলমান রয়েছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেউ চাঁদাবাজি বা দখলদারির সঙ্গে জড়িত প্রমাণিত হলে, সে যেই হোক, দলে থাকতে পারবে না।

বিরোধীদের আন্দোলন প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে। তবে তার মতে, আন্দোলনের মাধ্যমে নয়, নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হওয়া উচিত।

এলাকার উন্নয়নে বিশেষ বরাদ্দের প্রসঙ্গে তিনি বলেন, তিনি প্রধানমন্ত্রীর কাছে তানভীর আহমেদ রবিনের সংসদীয় এলাকার উন্নয়নে বিশেষ বরাদ্দের অনুরোধ জানিয়েছিলেন এবং সেই অনুরোধ রাখা হয়েছে।

রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, তারা আওয়ামী লীগের মতো লাঠিসোঁটা নিয়ে মাঠে নামবেন না; জনগণই তাদের শক্তি।

কর্মসূচিতে শ্যামপুর থানা এলাকার ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে উচ্ছেদকৃত খালি জায়গায় বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!