ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

রাতে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৫, ১৩ অক্টোবর ২০২৬
রাতে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
সংগৃহীত ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ফালু মিয়া (৪৬) নামে এক গ্যারেজকর্মী নিহত হয়েছেন। সোমবার রাতে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে ঢাকাগামী এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন সড়কে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সজিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

এসআই সজিবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১২টার দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে কোন গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের স্বজনেরা জানান, ফালু মিয়া একটি গাড়ি মেরামতের গ্যারেজে কাজ করতেন। রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।

ফালু মিয়া পরিবার নিয়ে রাজধানীর জুরাইনের আলমবাগ এলাকায় বসবাস করতেন। তাঁর বাবার নাম আব্দুল মতিন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!