ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৪৭৬

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭, ১৩ অক্টোবর ২০২৬
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৪৭৬
সংগৃহীত ছবি

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, অভিযানে ডিএমপির মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৬ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৫ জন, মতিঝিল বিভাগে ৭০ জন, লালবাগ বিভাগে ৬৫ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, গুলশান বিভাগে ৩৫ জন, রমনা বিভাগে ২৬ জন, উত্তরা বিভাগে ২৬ জন, গোয়েন্দা বিভাগে দুজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে একজনকে আটক করা হয়েছে।

অভিযানকালে ৩ হাজার ৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় মদ ও তিন বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ ছাড়া দুটি মোটরসাইকেল, দুটি ব্যাগ ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সময়ে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!