ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

বাস রুট পুনর্বিন্যাস, বদলাচ্ছে ঢাকার গণপরিবহন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৮, ১ নভেম্বর ২০২৬
বাস রুট পুনর্বিন্যাস, বদলাচ্ছে ঢাকার গণপরিবহন
ছবি: সংগৃহীত

ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট কমাতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে রাজধানীর বিদ্যমান ৯৮টি বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক পর্যায়ে রোববার (১ নভেম্বর) থেকে পরিকল্পিত ৩২টি রুটের মধ্যে ছয়টিতে আনুষ্ঠানিকভাবে বাস চলাচল শুরু হয়েছে। বাকি রুটগুলোও পর্যায়ক্রমে নতুন ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

একক কোম্পানির বাস চলবে যে ছয়টি রুটে

১. গাজীপুরের শিববাড়ী চৌরাস্তা থেকে আজিমপুরের ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত, আব্দুল্লাহপুর হয়ে।

২. মিরপুর চিড়িয়াখানা থেকে চুলকুটিয়া পর্যন্ত, সায়েন্সল্যাব হয়ে।

৩. মোহাম্মদপুরের বসিলার ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত, শাহবাগ ও মৎস্য ভবন হয়ে।

৪. মোহাম্মদপুরের বসিলা থেকে নারায়ণগঞ্জের চিটাগাং রোড ও কাঁচপুর ব্রিজ পর্যন্ত, সায়েন্সল্যাব ও জিগাতলা হয়ে।

৫. মোহাম্মদপুরের ঘাটারচর থেকে আব্দুল্লাহপুরের ধউর ব্রিজ পর্যন্ত, মিরপুর-১০ হয়ে।

৬. টঙ্গী কলেজ গেট থেকে আজিমপুরের ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত, আব্দুল্লাহপুর হয়ে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!