ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ পার্বত্য চট্টগ্রাম ]

বান্দরবানে পর্যটক ভ্রম‌ণে নি‌ষেধাজ্ঞা বাড়‌লো ৪ দিন

বান্দরবান প্রতি‌নি‌ধি 
প্রকাশিত: ১৩:৫৩, ৪ নভেম্বর ২০২২
বান্দরবানে পর্যটক ভ্রম‌ণে নি‌ষেধাজ্ঞা বাড়‌লো ৪ দিন
ছবি: ডেইলি বাংলাদেশ

বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, আলীকদম এবং থানচি‌তে স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে আগামী শ‌নিবার (৫ নভেম্বর) ‌থে‌কে মঙ্গলবার (৮ ন‌ভেম্বর) পর্যন্ত আরো চারদিন নিষেধাজ্ঞা বাড়া‌নো হ‌য়ে‌ছে।

শুক্রবার দুপু‌রে জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি স্বাক্ষ‌রিত এক গণবিজ্ঞপ্তির মাধ‌্যমে বিষয়‌টি নি‌শ্চিত হওয়া গে‌ছে।

গণ‌বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, জেলার রোয়াংছ‌ড়ি, রুমা, ও থান‌চি‌তে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য বান্দরবান সেনানিবাসের রিজিয়ন কর্তৃক আধিপত্য বিস্তারমূলক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পর্যটকদের ভ্রমণে নি‌ষেধাজ্ঞা আগামী মঙ্গলবার (৮ ন‌ভেম্বর) পর্যন্ত ব‌র্ধিত করা হ‌লো।

Advertisement

এর আগে রোয়াংছ‌ড়ি ও রুমা‌তে সোমবার (১৭ অক্টোবর) রা‌ত থে‌কে, রুমা ও রোয়াংছ‌ড়ি‌তে রোববার (২৩ অক্টোবর) থে‌কে রোববার (৩০ অক্টোবর) পর্যন্ত থান‌চি ও আলীকদ‌মে পর্যটক‌দের ভ্রম‌ণেনিষেধাজ্ঞা জারি করা হয়। প‌রে এ চার উপ‌জেলায় সোমবার (৩১ অক্টোবর) থে‌কে শুক্রবার (৪ ন‌ভেম্বর) পর্যন্ত ৫ ‌দিন নি‌ষেধাজ্ঞা বাড়া‌নো হয়।

বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বে সহকারী সুমন পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, রোয়াংছড়ি, রুমা, আলীকদম ও থান‌চি‌তে পর্যটক‌দের নিরুৎসা‌হিত করার পর এখন আলীকদম ও থানচি উপজেলায় নতুন ক‌রে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হ‌য়ে‌ছে। তবে পরবর্তী কোনো নির্দেশনা পাওয়া না গেলে আলীকদম ও থানচি উপজেলাতে (৮ ন‌ভেম্বর) পর্যন্ত তা বলবৎ থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!