সোমবার দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ৫৪ বছর বয়সী আলী আহাম্মদ জেলার লামা উপজেলার মেরাখোলা বেগুনঝিরি এলাকার রওশন আলীর ছেলে।
মামলার বিবরণ দিয়ে আদালতের পিপি ইকবাল করিম জানান, দুই বিয়ে করেছিলেন রওশন আলী। পরে জমি ভাগ-বাঁটোয়ারা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ১৯৯৮ সালের ৩০ জুন মাতামুহুরি নদীতে পানি আনতে যান রওশন আলীর স্ত্রী ৪০ বছরের ফাতেমা বেগম। ফেরার পথে ধারালো দা দিয়ে তার ঘাড়ে কোপ মারেন আলী। এতে ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় ফাতেমার। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও মেরাখোলা স্কুল থেকে আলীকে আটক করে স্থানীয়রা। এ ঘটনায় লামা থানায় মামলা করেন নিহতের ভাই মো. সিরাজ। দীর্ঘ শুনানি শেষে প্রায় ১২ বছর পর এ রায় দেয় আদালত।
.png)