জানা যায়, শাহজাহানের পেশাগত পরিচয় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। পরিবারে তার এক মেয়ে এবং তিন ছেলে রয়েছে। বড় মেয়ে সুমাইয়া বিনতে শাহজাহান (শ্রাবন্তি) এবার এসএসসি পরীক্ষায় উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৪.৬১ পেয়ে পাস করেছেন। একই সঙ্গে তিনিও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আওতাধীন পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৩.০৯ পেয়ে এসএসসি পাস করেছেন। শাহাজাহানের তিন ছেলে অভি সপ্তম শ্রেণি, আমিন দ্বিতীয় শ্রেণি ও আলিম প্রথম শ্রেণিতে পড়াশুনা করছে।
সোমবার এসএসসির ফল প্রকাশ হলেও বাবা-মেয়ের একসঙ্গে পাসের বিষয়টি এলাকায় জানাজানি হয়নি। এরপর মঙ্গলবার বাবা-মেয়ে পাসের খবর এলাকায় ছড়িয়ে পড়লে অনেকে মিষ্টি নিয়ে তাদের অভিনন্দন জানাতে আসেন।
.png)
সুমাইয়া বিনতে শাহজাহান শ্রাবন্তি বলেন, আমার বাবা আমার আদর্শ। বাবা আমাকে লেখাপড়ার জন্য অনুপ্রাণিত করেছেন। আমি ও আমাদের পরিবারের সবাই বাবার এ সফলতায় আনন্দিত।
মেয়ের সঙ্গে এসএসসি পাসের অনুভূতি জানিয়ে মো. শাহজাহান মিয়া বলেন, আমি সংসারের অভাব অনটনে জীবিকার তাগিদে বেশি লেখাপড়া করতে পারিনি। নানা পেশায় জীবিকা নির্বাহ করতে গিয়ে এক সময় ভূমি পরিমাপ শিখি। অন্যের ভূমি মেপে হিসাব করে দেওয়ার জন্য প্রায়ই ডাক পড়ে। সার্টিফিকেট হলে ভূমি মাপার আমিন প্রশিক্ষণ নিতে পারব। তাই পরীক্ষা দিয়েছি। আগামীতে আমিনশিপ পরীক্ষা দেব বলে আশা করছি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবুল হাসেম হাসু বলেন, বাবা-মেয়ের এসএসসি পাসের খবরে তদের অভিনন্দন জানাতে গিয়েছিলাম। প্রকৃতপক্ষে শিক্ষার কোনো বয়স নেই। শাহজাহান একজন পরিশ্রমী মানুষ। আমি তাদের সফলতা কামনা করছি।