ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ পার্বত্য চট্টগ্রাম ]

খাগড়াছড়িতে ৩ জনের কারাদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ৬ ডিসেম্বর ২০২২
খাগড়াছড়িতে ৩ জনের কারাদণ্ড
ফাইল ছবি

খাগড়াছড়িতে তিনজনকে সাতদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে পৃথক অভিযানে তাদের সাজা দেওয়া হয়।

দণ্ডিতরা হলেন- ৫০ বছর বয়সী মো. বাবুল, ২২ বছরের জয় বড়ুয়া ও ২৪ বছরের অর্পিত মহাজন।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার জানান, শহরের পানখাইয়াপাড়া এলাকা থেকে চোলাই মদসহ বাবুলকে আটক করা হয়। পরে তাকে সাতদিনের জেল ও জরিমানা করা হয়। এছাড়া শহরের গঞ্জপাড়া এলাকা থেকে ৫০ গ্রামসহ জয় বড়ুয়াকে ও ৬০ গ্রাম গাঁজাসহ অর্পিত মহাজনকে আটক করা হয়। তাদেরও সাতদিনের জেল ও জরিমানা করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!