ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ পার্বত্য চট্টগ্রাম ]

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০১, ১৪ ডিসেম্বর ২০২২
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের
নিহত বাসু দাশ

রাঙামাটির কাপ্তাই-ঘাগড়া সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাসু দাশ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে দেবতাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসু দাশ জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশু হাসপাতাল এলাকার বাসিন্দা।

৫ নম্বর ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজীত তনচংগা বলেন, মোটরসাইকেলে করে রাঙামাটির উদ্দেশে যাচ্ছিলেন বাসু। পথে ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

Advertisement

কাপ্তাই থানার ওসি মো. জসিম উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাক রেখে পালিয়েছেন চালক। এ ব্যাপারে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!