বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে থানা মোড়ের দক্ষিণে তানোর এন্টার প্রাইজের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম সদর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। ঘাতক ট্রাকটিকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
.png)
পুলিশ জানায়, তানোর রাজশাহী সড়কের থানা মোড়ের দক্ষিণে তানোর এন্টার প্রাইজের সামনে পিসবাহী ট্রাক তানোর থানা মোড়ের দিকে আসছিলো এবং মোটরসাইকেল আরোহী গোল্লা পাড়া বাজারের দিকে যাচ্ছিলো। এ সময় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটি বেঁধে গিয়ে পেছনের চাকার নিচে পড়ে যায়। চলন্ত ট্রাকের নিচে পড়ে মোটরসাইকেলসহ আরোহীকে ছেঁচড়ে প্রায় ১০ থেকে ১২ ফিট নিয়ে যায়, এতে নাঈদের শরীর বিভিন্ন অংশের থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হয়।
তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, ঘটনাস্থলেই স্হানীয়রা ট্রাকটি আটক করে। তবে ট্রাক ফেলে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। ট্রাকটি থানায় হেফাজতে রয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।