পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। বুধবার সন্ধ্যায় জামালপুর অর্থনৈতিক অঞ্চলে সামনে এ দুর্ঘটনা ঘটে।
নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, বুধবার সন্ধ্যায় মাদারগঞ্জ থেকে ছেড়ে আসা বিআরটিসি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি জামালপুর অর্থনৈতিক অঞ্চলে পৌঁছলে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান। অপর দুই আরোহীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে নারায়নপুর তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
.png)