মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের মহেশপুর গ্রামের বুন্দাগাড়ী নামক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান নওগাঁ সদর উপজেলার চকবাড়িয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
জানা গেছে, জাহিদ হাসান প্রান্ত নিজেই অটোরিকশাটি চালাতেন। তিনি একটি বেসরকারি কোম্পানির মালামাল সরবরাহ করতেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জাহিদ হাসান অটোরিকশা যোগে মালামাল সরবরাহ করার জন্য বদলগাছী উপজেলার পারসোমবাড়ী বাজারে যাচ্ছিলেন। পথে মহেশপুর গ্রামের বুন্দাগাড়ী নামক তিনমাথা মোড়ে মালবাহী অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে। এতে গুরুতর আহত হন জাহিদ। স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
.png)
বদলগাছী থানার ওসি আতিয়ার রহমান দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ নিয়ে গেছে।