ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশায় প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল চালকের

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৪, ২৫ আগস্ট ২০২২
অটোরিকশায় প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল চালকের
দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও প্রাইভেটকার

কুড়িগ্রামের রাজারহাটে প্রাইভেটকারের ধাক্কায় আইয়ুব আলী নামে ৫০ বছর বয়সী এক অটোচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত আইয়ুব রাজারহাট উপজেলার চাকির পাশা ইউনিয়নের খুনিয়াটারী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় কুড়িগ্রাম-রাজারহাট সড়কের পুরাতন শুভেচ্ছা কোচিং সেন্টারের সামনে আইয়ুবের অটোরিকশাকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এতে আইয়ুব ও দুই যাত্রী আহত হন। পরে তাদের জেলা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় আইয়ুবকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

Advertisement

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, এ ঘটনায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!