[ দেশজুড়ে ]
কুড়িগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের
দুর্ঘটনাস্থল
কুড়িগ্রাম সদর উপজেলায় সোমবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বাসের ধাক্কায় ইব্রাহিম নামে থ্রি হুইলারের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত দুই যাত্রী।
উপজেলার পাটেশ্বরী বাজারের কাছে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম নাগেশ্বরী উপজেলার সরদারপাড়ার বাসিন্দা। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, সোমবার সন্ধ্যায় একটি দূরপাল্লার বাস থ্রি হুইলারে ধাক্কা দেয়। এতে একজন নিহত হন। বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলাও হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!