ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হলেন ২ মোটরসাইকেল আরোহী

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৬, ২১ জুন ২০২২
বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হলেন ২ মোটরসাইকেল আরোহী
ফাইল ছবি

রংপুরের মিঠাপুকুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের তালিমগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চেংমারী ইউনিয়নের তিলকপাড়া গ্রামের আফজালের ছেলে ২৫ বছর বয়সী শফিকুল ইসলাম ও একই গ্রামের ৩০ বছরের ইমন মিয়া।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শফিকুল ও ইমন। তালিমগঞ্জ বাজারে পৌঁছালে রংপুরগামী একটি পণ্যবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে দুজনই ছিটকে পড়েন। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা নিহত হন।

Advertisement

মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, লাশ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ট্রাকসহ চালক পালিয়ে গেছেন। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!