[ পার্বত্য চট্টগ্রাম ]
প্রতিবন্ধীদের পাশে উষ্ণতা ছড়াল মানব ছায়া
ছবি: ডেইলি বাংলাদেশ
পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় মানব ছায়ার উদ্যোগে নিম্ন আয়ের অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে শীতবস্ত্র বিতরণ করেন মানব ছায়া সংগঠনের সভাপতি সাংবাদিক মো. জসিম উদ্দিন জয়নাল।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানবছায়া সেচ্ছাসেবক সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মানব ছায়া সেচ্ছাসেবক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবুরাসেল সুমন, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সদস্য মো. আবুল হাশেম প্রমুখ
.png)
মানব ছায়া সেচ্ছাসেবক সংগঠনের সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন জয়নাল বলেন, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি, সমাজের অসহায় মানুষকে শীতের তীব্রতা থেকে সামান্য উষ্ণতা ছড়াতে। এই মানবিক কাজে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আগামীতেও আমাদের মানবিক সংগঠন মানব ছায়া পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করবে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!