ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ সাতরং ]

বিশ্বের সবচেয়ে দামি গরু এটি, দাম ৪৭ কোটি টাকারও বেশি

সাতরং ডেস্ক
প্রকাশিত: ১৮:০১, ৯ জুন ২০২৪
বিশ্বের সবচেয়ে দামি গরু এটি, দাম ৪৭ কোটি টাকারও বেশি
ছবি: সংগৃহীত

কোরবানির সময় এলেই গরু নিয়ে যত আলোচনা! রাজা-বাদশাহ থেকে অভিনেতা; অনেকের নামে নামকরণও হয়! সেসব গরুর দামও হাঁকানো হয় লাখ লাখ টাকা। কিন্তু ‘বাপেরও যে বাপ আছে’! বিশ্বের সবচেয়ে দামি গরুর সন্ধান পাওয়া গেল সম্প্রতি। সম্প্রতি এক নিলামে গরুটি ৪ মিলিয়ন বা ৪০ লাখ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ৪৭ কোটি টাকারও বেশি।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের তথ্যমতে, এ পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে বেশি দামের গরু ভিয়াতিনা-১৯। এর পুরো নাম ‘ভিয়াতিনা-১৯ এফআইভি মারা মুভিস’। গরুটি মূলত ব্রাজিলের। দেশটির সরকার গরুর উৎপাদন বাড়িয়ে অন্যান্য দেশের নতুন নতুন মাংসের বাজার দখলে নিতে চাইছে। ব্রাজিল সরকারের এ আকাঙ্ক্ষার ফলই বলা চলে ভিয়াতিনা-১৯।

গরুটির দেহ বৃহৎ আকৃতির, গায়ের রং তুষারের মতো সাদা। এর ওজন এক হাজার ১০০ কেজি (দুই হাজার ৪০০ পাউন্ডেরও বেশি)। গরুটির ওজন তার বয়সের অন্য গরুগুলোর গড় ওজনের চেয়ে দ্বিগুণ।

Advertisement

একটি মহাসড়কের পাশে গরুটির মালিকরা দুটি বিলবোর্ড লাগিয়েছেন। আর এতে তারা তাদের গরুটির সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, যাতে খামারি, ভেটেরিনারি শিক্ষার্থীসহ স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করা যায়।

খামারিরা এ জাতের গরুগুলো থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে ভ্রূণ তৈরি করে সেটি অন্য কোনো গরুর গর্ভে রেখে দেওয়ার মাধ্যমে এসব জাতের গরুর উৎপাদন বাড়ানোর চেষ্টা করছেন। ভিয়াতিনা-১৯ এর ডিম্ব কোষ সংগ্রহের জন্য কেউ কেউ প্রায় আড়াই লাখ ডলার পর্যন্ত ব্যয় করেছেন।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্যমতে, ব্রাজিলে ২৩০ মিলিয়নেরও বেশি গরু রয়েছে। তবে ভিয়াতিনা-১৯ এর মতো বিরাট দেহের গরুর সংখ্যা খুব বেশি নয়।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!