ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

সিলেটে করোনায় আক্রান্ত আরো ৬০

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০০:০০, ২০ জুন ২০২০
সিলেটে করোনায় আক্রান্ত আরো ৬০
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট

সিলেটে একদিনে আরো ৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে এক হাজার ৭শ’ হলো। শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান, এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। তাদের মধ্যে ৬০ জন নতুন শনাক্ত, একজনের ফলোআপ নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে।

ডা. হিমাংশু লাল রায় আরো জানান, নতুন আক্রান্তদের মধ্যে সিলেট ৪৭ জন সদর উপজেলার, পাঁচজন ছাতকের, দুইজন দক্ষিণ সুরমা উপজেলার, একজন করে ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, কানাইঘাট ও কোম্পানীগঞ্জের বাসিন্দা। এছাড়া একজন করে হবিগঞ্জের বানিয়াচং মাধবপুরের বাসিন্দা। সিলেট জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭শ’ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪৪ জন ও সুস্থ হয়েছেন ২৩৩ জন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!