[ করোনাভাইরাস ]
শরীয়তপুরে নতুন করে করোনায় আক্রান্ত ৩০
সিভিল সার্জন কার্যালয়, শরীয়তপুর
শরীয়তপুরে নতুন করে করোনাভাইরাসে ৩০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে ৩৩৪ জন হলো। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা করোনা কন্ট্রোল রুমের মেডিকেল অফিসার ডা. আব্দুর রশিদ।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সাতজন শরীয়তপুর সদর পৌরসভার, পাঁচজন গোসাইরহাটের নাগেরপাড়ার, চারজন ইদিলপুরের, একজন করে কোদালপুর ও নলমুড়ির, তিনজন নড়িয়া পৌরসভার একজন করে রাজনগর ও ভোজেশ্বরের, একজন করে জাজিরা পৌরসভা, মুলনা ও সেনেরচরের, একজন করে ভেদরগঞ্জ পৌরসভা, সখিপুর চরভাগা, দুইজন ডামুড্যা পৌরসভার বাসিন্দা।
ডা. আব্দুর রশিদ আরো জানান, শরীয়তপুরে এ পর্যন্ত ৪০১৯টি নমুনা পরীক্ষায় ৩৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১২ জন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনাভাইরাস
লিংক সফলভাবে কপি হয়েছে!