ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে ওমিক্রন শনাক্তের এক তৃতীয়াংশই নারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:২৫, ৮ জানুয়ারি ২০২২
দেশে ওমিক্রন শনাক্তের এক তৃতীয়াংশই নারী
ফাইল ফটো

দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আরো একজন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ জনে। এর মধ্যে ১৪ নারী এবং সাতজন পুরুষ রয়েছেন।

শনিবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজকের শনাক্ত রোগী সম্পর্কে জিআইএসএআইডি জানায়, নতুন শনাক্ত ব্যক্তি ঢাকায় অবস্থান করছেন। তিনি একজন পুরুষ এবং তার বয়স ২২ বছর। তার নমুনা গত ২৮ ডিসেম্বর সংগ্রহ করা হয়।

Advertisement

বৈশ্বিক এ ডাটাবেজ থেকে আরো জানা যায়, বাংলাদেশে শনাক্ত হওয়া ২১ জনের মধ্যে নারী আছেন ১৪ জন এবং পুরুষ ৭ জন। পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে মোট ওমিক্রন শনাক্তের এক তৃতীয়াংশই নারী।

এর আগে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দেশে ১০ জনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের খবর মেলে। ৩১ ডিসেম্বর তিনজনের শরীরে ওমিক্রন শনাক্ত হওয়ার খবর জানায় জিআইএসএআইডি। 

এর আগেও ২৮ ডিসেম্বর সন্ধ্যায় একজন এবং রাতে তিনজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়। আগের দিন ২৭ ডিসেম্বর রাতে আরো একজনের নমুনায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার তথ্য জানায় জিআইএসএআইডি। 

দেশে সর্বপ্রথম গতবছরের ১১ ডিসেম্বর প্রথম দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। তারা জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ছিলেন। তারা বর্তমানে সুস্থ আছেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!