ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

মমেকে বেড়েছে শনাক্ত, মৃত্যু একজনের

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩০, ১৪ জানুয়ারি ২০২২
মমেকে বেড়েছে শনাক্ত, মৃত্যু একজনের
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ২২ জনের।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন। মৃতের নাম ফিরোজা বেগম। ৭০ বছর বয়সী ফিরোজা টাঙ্গাইল জেলার বাসিন্দা।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৪৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সাতজনের করোনা পজেটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

Advertisement

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে।

এদিকে, বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল থেকে দেওয়া প্রতিবেদনে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত আবুল কালাম ময়মনসিংহ সদরের বাসিন্দা। তিনি করোনার উপসর্গ নিয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, এদিন মমেক হাসপাতালের করোনা ইউনিটে ১৫ জন রোগী ভর্তি ছিলেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ছয়জন। এছাড়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন চারজন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!