শনিবার কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ২৪১ এবং মারা গেছেন ৭৮৯ জন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ৮১ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৬৫ জন, কুমারখালীর ৬ জন, দৌলতপুরের একজন, ভেড়ামারার ৬ জন, খোকসার দুজন এবং মিরপুর উপজেলার একজন রয়েছেন।
.png)
এখন পর্যন্ত জেলায় ১ লাখ ২৩ হাজার ৬২৮ জনের নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ১ লাখ ২৪ হাজার ৫৯ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩০৯ জন। তাদের মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ জন ও হোম আইসোলেশনে আছেন ৩০০ জন।
কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো প্রস্তুত রাখতে বলা হয়েছে। ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বর্তমানে করোনা রোগীদের জন্য ৫০টি বেড রাখা হয়েছে।
প্রতিদিনই জেলায় পাল্লা দিয়ে করোনার সংক্রামণ বাড়ছে। এরই মধ্যে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য কুষ্টিয়াকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গেল ডেলটা ভ্যারিয়েন্টের সময়ও কুষ্টিয়াতে করোনা সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছিলো।