ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

রামেকের করোনা ইউনিটে আরো চারজনের প্রাণহানি

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫১, ২৯ জানুয়ারি ২০২২
রামেকের করোনা ইউনিটে আরো চারজনের প্রাণহানি
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় দুজন ও উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন।

শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, রামেকের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজন মারা গেছেন। মৃতরা রাজশাহী ও নওগাঁ জেলার বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফনের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

রামেক পরিচালক আরো জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৬৪ দশমিক ৫২ শতাংশ। যা গতকাল ছিল ৭৪ দশমিক ৮৪ শতাংশ।

এদিকে, রাজশাহীতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ থেকে রাজশাহী শহরের দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে এ নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়। এর আগে করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গঠিত জেলা সমন্বয় কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!