ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

ব্রাহ্মণবাড়িয়ায় আরো ৬৭ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪২, ২৯ জানুয়ারি ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় আরো ৬৭ জন করোনায় আক্রান্ত
ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র-ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় আরো ৬৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবারবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ। 

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৪৫টি নমুনা পরীক্ষায় ৬৭ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। যা সংক্রমণের হার ২৭ দশমিক ৩৫ শতাংশ। আজ নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৪২ জন, সরাইলে ৪ জন, আশুগঞ্জে ১২ জন, বিজয়নগরে ৬ জন ও আখাউড়ায় ৩ জন রয়েছেন। জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৭ জন সুস্থ হয়েছেন। 

তিনি আরো বলেন, আজ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯২৭ জন ও করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৪৪ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৮০২ জন, এর মধ্যে সেফ আইসোলেশনে ৭৯৫ জন ও হাসপাতাল আইসোলেশনে ৭ জন। জেলায় এখন পর্য়ন্ত ৭৯ হাজার ৬শত ১৫ জনের নমুনা সংগ্রহ করে ৭৯ হাজার ৬শত ১০ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। আজ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ১৮১ জন। 

Advertisement

তিনি আরো জানান, গত প্রায় ১০ দিন ধরে জেলাতে করোনা আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সবাইকে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলার ও সকলকে মাস্ক পড়ার আহ্বান জানান। অসচেতনতার কারণে জেলায় করোনা সংক্রমণ বেড়ে চলছে। পাশাপাশি এখন টিকা নেওয়ার হারও বেড়েছে। তৃতীয় ডোজ নিতেও আগ্রহী হয়ে উঠেছেন লোকজন।

এদিকে এদিকে করোনাভাইরাসের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত কার্যাবলী ও চলাচলে বিধি নিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, সরকার ঘোষিত করোনাভাইরাস প্রতিরোধে বাস্তবায়নে জেলা প্রশাসনের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সব উপজেলার ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) কাজ করে যাচ্ছেন। তাদের এ তৎপরতা অব্যাহত থাকবে।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!