ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

চট্টগ্রামে একদিনে শনাক্ত ৫৪৯, মৃত্যু ১

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৪, ২ ফেব্রুয়ারি ২০২২
চট্টগ্রামে একদিনে শনাক্ত ৫৪৯, মৃত্যু ১
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে একজনের। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, ল্যাব এইড ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে দুই হাজার ৫৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৪৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২১ দশমিক ৩২ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ২৪ দশমিক ৩৮ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ৩৭৬ জন, হাটহাজারীর ২৯ জন, ফটিকছড়ির ২৬ জন, পটিয়ার ২৫ জন, রাউজানের ১৮ জন, বোয়ালখালীর ১৪ জন, রাঙ্গুনিয়ার ১৪ জন, সীতাকুণ্ডের ১৩ জন, মিরসরাইয়ের নয়জন, সাতকানিয়ার পাঁচজন, আনোয়ারার পাঁচজন, সন্দ্বীপের চারজন, চন্দনাইশের চারজন, লোহাগাড়ার চারজন ও বাঁশখালীর তিনজন রয়েছেন।

Advertisement

এর আগে, মঙ্গলবার ৭২৯, সোমবার ৫৮৭, রোববার ১১১৫, শনিবার ৮০৯, শুক্রবার ১১৬৭ ও বৃহস্পতিবার ১১২১ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৮৮ হাজার ১৮৩ জন ও উপজেলা পর্যায়ে ৩২ হাজার ৮০৯ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২০ হাজার ৯৯২ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৫৯ জন। এর মধ্যে নগরীর ৭৩৪ জন ও উপজেলার ৬২৫ জন রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!