ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

মৃত্যুশূন্য চট্টগ্রামে শনাক্ত ১৮২

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩০, ১২ ফেব্রুয়ারি ২০২২
মৃত্যুশূন্য চট্টগ্রামে শনাক্ত ১৮২
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে মৃত্যু হয়নি কারো। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে দুই হাজার ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৮২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার সাত দশমিক ৭৮ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ৯ দশমিক ৪৭ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ৭৩ জন, ফটিকছড়ির ১৩ জন, রাউজানের ১৩ জন, বোয়ালখালীর ১২ জন, লোহাগাড়ার ১১ জন, হাটহাজারীর ১১ জন, সীতাকুণ্ডের নয়জন, মিরসরাইয়ের নয়জন, আনোয়ারার নয়জন, পটিয়ার পাঁচজন, সাতকানিয়ার পাঁচজন, বাঁশখালীর চারজন, চন্দনাইশের তিনজন, রাঙ্গুনিয়ার তিনজন ও সন্দ্বীপের দুইজন রয়েছেন।

Advertisement

এর আগে, শুক্রবার ২৭৭, বৃহস্পতিবার ২১৭, বুধবার ৩৫২, মঙ্গলবার ৩৯৭, সোমবার ৫৩০ ও রোববার ৩৬১ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯০ হাজার ৮৬৯ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ১৩২ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৫ হাজার একজন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬০ জন। এর মধ্যে নগরীর ৭৩৪ জন ও উপজেলার ৬২৬ জন রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!