দেশে প্রায় ২১ কোটি ডোজ টিকাদান সম্পন্ন
প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজসহ দেশে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২০ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৮০৫ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১২ কোটি ২৬ লাখ ৮৯ হাজার ৮৩১ জন করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছেন, আর দুই ডোজ টিকা নিয়েছেন ৮ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ৩৮৯ জন। এ পর্যন্ত বুস্টার ডোজ নিয়েছেন দেশের ৩৭ লাখ ১৮ হাজার ৫৮৫ জন।
টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় দিনে ১৯ লাখ ৩৩ হাজার ৭৭৫ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ লাখ ৭৪ হাজার ৪৩৮ জন। একইদিনে বুস্টার ডোজ নিয়েছেন ৮৪ হাজার ৯০৪ জন।
.png)
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানিয়েছেন, গণটিকাদান কর্মসূচি তিন দিন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমরা মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি।
আরো পড়ুন> পরিবারটা বাঁচবে তো? দুশ্চিন্তায় বলিউডে কাজ করতে আসা ইউক্রেনের অভিনেত্রী
তিনি আরো বলেন, শুরুতে ফেব্রুয়ারির ২৬ তারিখের মধ্যে টিকার প্রথম ডোজ সম্পন্ন করার একটি লক্ষ্য সরকার নিয়েছিল, কিন্তু পরে তা আরো দুদিনের জন্য বাড়ানো হয়।
খুরশীদ আলম বলেন, আমাদের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে। তাই করোনা থেকে বাঁচতে টিকা নেয়ার উপযুক্ত প্রত্যেককে দ্রুত টিকা নিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।