রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে একজন করোনা সংক্রমিত হয়ে ও অপরজন করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেন।
.png)
রামেক হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে দুইজনের প্রাণহানি ঘটেছে। মৃতরা হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। মৃতদের সবাই পুরুষ। তারা পাবনা ও নওগাঁ জেলার বাসিন্দা। বর্তমানে ২৪ শয্যার এই ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছেন ছয়জন। যেখানে গতকালও ১৩ রোগী চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে করোনা সংক্রমিত হয়ে ভর্তি রয়েছেন দুইজন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছেন তিনজন ও করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন একজন। গত একদিনে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন চারজন।
এদিকে, রোববার রামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৩১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ জেলায় করোনা শনাক্তের হার নেমেছে ৩ দশমিক ২৩ শতাংশে।