ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় ২ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৫, ৬ আগস্ট ২০২২
করোনায় ২ জনের মৃত্যু, কমেছে শনাক্ত
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে এবং রোগী শনাক্ত হয়েছে ২২০ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪৫ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৪০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৯৫৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৫৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

Advertisement

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৭ হাজার ১১৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩০৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৪৭ হাজার ৩০৭ জন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!