ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় ৩ মৃত্যু, নতুন শনাক্ত ২৯৬

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৯:১৮, ৮ আগস্ট ২০২২
করোনায় ৩ মৃত্যু, নতুন শনাক্ত ২৯৬
ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৯৬ জন।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৯৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে ২০ লাখ সাত হাজার ৬৩১ জনে দাঁড়িয়েছে।

Advertisement

২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে পাঁচ হাজার ৮টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলে পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৯২৯টি নমুনা। মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত মোট এক কোটি ৪৬ লাখ ৪৯ হাজার ৮৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৯৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।

এদিকে একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৬৩৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৮ হাজার ৬৬৫ জন।

দেশে ২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!