তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, ইমপেরিয়াল হাসপাতাল, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালে ৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আটজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার নয় দশমিক ৫২ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল পাঁচ দশমিক ৫১ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ছয়জন, বাঁশখালীর একজন ও হাটহাজারীর একজন রয়েছেন।
.png)
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৩ হাজার ৭৬৪ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৮৭৬ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৮ হাজার ৬৪০ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল ভাইরাসটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।