ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

চট্টগ্রামে একদিনে শনাক্ত ৮

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৭, ১১ আগস্ট ২০২২
চট্টগ্রামে একদিনে শনাক্ত ৮
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আটজনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালে ১৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আটজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

Advertisement

পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার পাঁচ দশমিক শূন্য ছয় শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল নয় দশমিক ৫২ শতাংশ। আক্রান্তরা সবাই নগরীর বাসিন্দা। এর আগে, মঙ্গলবার ও বুধবার আটজন করে শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৩ হাজার ৭৭২ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৮৭৬ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৮ হাজার ৬৪৮ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল ভাইরাসটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!