ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় ৯২২ মৃত্যু, আক্রান্ত ২ লাখ ৯৭ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৪, ২১ অক্টোবর ২০২২
করোনায় ৯২২ মৃত্যু, আক্রান্ত ২ লাখ ৯৭ হাজার
ফাইল ফটো

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৯২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৭ হাজার ১৬৫ জন। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ফ্রান্সে, প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র।

শুক্রবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৭৮ হাজার ৫২১ জনে। শুরু থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ১৮ লাখ ৫৫ হাজার ৪৯১ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৭৯৩ জন এবং মারা গেছেন ৬৯ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৬৪ লাখ ৭৫ হাজার ৫১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৬ হাজার ২৫৬ জন মারা গেছেন।

Advertisement

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১৫৬ জন এবং মারা গেছেন ১৬৬ জন। এখন পর্যন্ত ৯ কোটি ৯০ লাখ ৩৫ হাজার ৯৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৯২ হাজার ৪০০ জন মারা গেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!