ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

চট্টগ্রামে দুইজনের করোনা শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৬, ১ নভেম্বর ২০২২
চট্টগ্রামে দুইজনের করোনা শনাক্ত
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় দুইজনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, শেভরন ল্যাব, আরটিএল ও ইপিক হেলথ কেয়ারে ৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দুইজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার তিন দশমিক ৮৪ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল তিন দশমিক ১০ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরের কেউই নেই। বোয়ালখালীর একজন ও রাউজানের একজন রয়েছেন।

Advertisement

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৪ হাজার ৩৯৭ জন ও উপজেলা পর্যায়ে ৩৫ হাজার ৭০ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৯ হাজার ৪৬৭ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল ভাইরাসটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!