ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় এক মৃত্যুর দিনে শনাক্ত ৩৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪০, ১৩ নভেম্বর ২০২২
করোনায় এক মৃত্যুর দিনে শনাক্ত ৩৫
ফাইল ফটো

দেশে করোনায় একদিনে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৩৫ জন। এ নিয়ে মৃত্যু বেড়ে ২৯ হাজার ৪২৭ জন হয়েছে। মোট শনাক্ত দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ১৬৬ জনে।

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ৭৬১ জন।

Advertisement

২৪ ঘণ্টায় ৪ হাজার ১২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ১১৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৮৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয় ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!