ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সংযুক্ত আরব আমিরাতে করোনা বিধিনিষেধের অবসান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৪, ১১ নভেম্বর ২০২২
সংযুক্ত আরব আমিরাতে করোনা বিধিনিষেধের অবসান
ছবি: সংগৃহীত

করোনার সংক্রমণ রোধে আরোপ করা সব বিধিনিষেধ তুলে নিয়েছে মধ্য প্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

দেশটিতে কোভিড সুরক্ষায় এখন আর কোনো বিধিনিষেধ মেনে চলতে হবে না। করোনা হানা দেয়ার আগে যে পরিস্থিতি বিরাজ করছিল, বর্তমানে সেই পরিস্থিতি পুনরায় ফিরে এসেছে।

গত সোমবার (০৭) থেকে আমিরাত সরকার দেশটিতে করোনামুক্ত স্বাভাবিক পরিস্থিতি ঘোষণা করেছে।

Advertisement

দেশটির জনসাধারণ সম্পূর্ণরূপে স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছে। কেননা, দেশটি কোভিড সুরক্ষার সব বিধিনিষেধ তুলে নিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এক প্রবাসী বলেন, ‘আমরা খাওয়া থেকে শুরু করে জামাতে নামাজ আদায় করতে পারছি। সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমরা আগের মতো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছি।’

আরো পড়ুন>> নির্বাচনে দুইবারের মেয়রকে হারিয়ে ২৩ বছরের তরুণের চমক

আরেক প্রবাসী বলেন, ‘আমরা স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। আগে সব স্থানে মাস্ক পরে যেতে হতো, অনেক বিধিনিষেধ ছিল। এখন আর সেই পরিস্থিতি নেই।’

বর্তমানে দেশটির বাসিন্দা ও পর্যটকদের জন্য মাস্ক এবং কোভিড পরীক্ষার নিয়মও সহজ করা হয়েছে। উপাসনালয় এবং মসজিদসহ সমস্ত খোলা এবং বন্ধ জায়গায় মাস্ক পরা এখন যার যার ব্যক্তিগত পছন্দ হিসেবে থাকবে।

তবে দেশটির স্বাস্থ্য সুরক্ষায় কিছু নিয়ম এখনও জারি রয়েছে। অসুস্থদের জন্য দ্রুত স্বাস্থ্যসেবা এবং কেন্দ্রগুলোতে মাস্ক বাধ্যতামূলক রয়েছে। কোভিড ১৯-এ আক্রান্তদের পাঁচ দিন বিচ্ছিন্ন থাকতে হবে।

সূত্র: খালিজ টাইমস

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!