শুক্রবার (২৯ জুলাই) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এক ভিডিও টুইট বার্তার মাধ্যমে মন্ত্রণালয় জানায়, নিখোঁজ একজনের মরদেহ পাওয়ার পর আগের প্রকাশিত তথ্যটি আপডেট করা হয়েছে।
.png)
বিরল এক প্রাকৃতিক ঘটনায় বৃহস্পতিবার পুরো সংযুক্ত আরব আমিরাত ও প্রতিবেশী কাতারজুড়ে ভারি বৃষ্টি হয়। এতে বহু এলাকায় রাস্তা, ঘরবাড়ি ডুবে যায়। বহু লোক হোটেলে আশ্রয় নিতে বাধ্য হন।
মন্ত্রণালয়টি জানিয়েছে, বন্যায় রাস আল খাইমাহ, শারজাহ ও ফুজাইরাহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফিল্ড ইউনিটগুলো এখনো এসব আমিরাতে উদ্ধার অভিযান চালাচ্ছে।
আরো পড়ুন>> মৃত্যুর ৩০ বছর পর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন যুগল!
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বেশ কয়েকটি ভিডিওতে শারজাহ ও ফুজাইরাহ থেকে লোকজনকে উদ্ধার করতে দেখা গেছে। পাহাড়ি এলাকা ও উপত্যকা বেষ্টিত ফুজাইরাহে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে বলে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বেশ কয়েকটি ভিডিওতে শারজাহ ও ফুজাইরাহ থেকে লোকজনকে উদ্ধার করতে দেখা গেছে।
পাহাড়ি এলাকা ও উপত্যকা বেষ্টিত ফুজাইরাহে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে বলে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
দুবাই ও আবু ধাবিতে বসবাসরত লোকজন জানিয়েছেন, সেখানে অপেক্ষাকৃত কম বৃষ্টি হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমসমূহ জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে ইউইএ-র পূর্বাঞ্চলে হড়কা বান সৃষ্টি হয়, এতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও অনেক গাড়ি ভেসে যায়।
সূত্র: গাল্ফ নিউজ