[ করোনাভাইরাস ]
করোনায় একজনের মৃত্যুর দিনে আক্রান্ত ১৪৬
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় ১৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে ২৯ হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া মোট রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪১ হাজার ৮৯৪ জন।
বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৭ হাজার ৭৪৮ জন।
.png)
গত ২৪ ঘণ্টায় ১৬৪০ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৯০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। এর ১০ দিন পর দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!