ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে বিপুল পরিমাণ চা-পাতা উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৫, ১০ জুন ২০১৯
হবিগঞ্জে বিপুল পরিমাণ চা-পাতা উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের চুনারুঘাটে সীমান্তে ভারত থেকে আসা বিপুল পরিমাণ চা পাতা উদ্ধার করেছে বিজিবি। সোমবার ভোরে উপজেলার সাতছড়ি ৫ নম্বর চা বাগান থেকে চা পাতাগুলো উদ্ধার করা হয়।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জাহিদুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৫ নম্বর চা বাগান থেকে এক হাজার ৪ শ’ ৭২ কেজি চা পাতা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।

তিনি আরো বলেন, একই সময়ে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।

Advertisement

ডেইলি বাংলাদেশ/এমকেএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!