[ দেশজুড়ে ]
৫১ কেজির কাঁঠাল ২৩০ টাকায় বিক্রি
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের নান্দাইলে ৫১ কেজি ওজনের একটি কাঁঠাল চন্ডিপাশা বাজারে মাত্র ২৩০ টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার সকালে কাঁঠাল দেখতে বাজারে মানুষের ভিড় জমে যায়।
কাঁঠালের মালিক বাবুল মিয়া বলেন, বাজারে এবার কাঁঠালের ভালো দাম নেই। এত বড় কাঁঠালের ক্রেতা না থাকায় বিক্রিও করতে পারছিলেন না। কাঁঠালটি বাড়িতে নিয়ে যাওয়ার সময় খামারগাঁও গ্রামের সঞ্জু মিয়া কাঁঠালটি ২৩০ টাকা দাম করেন। পরে তার কাছেই তা বিক্রি করেন।
বাবুল মিয়া বলেন, এবার ধানের চেয়েও কাঁঠালের দাম কম। তাই কম দামেই কাঁঠালটি বিক্রি করেছেন। প্রতি বছরই তার গাছে দু-একটি বড় কাঁঠাল হয়। গত বছর একটি কাঁঠালের ওজন হয়েছিল ৩৫ কেজি।
ক্রেতা সঞ্জু মিয়া বলেন, অন্যান্য বছর এত বড় কাঁঠালের দাম হতো কমপক্ষে এক হাজার টাকা। কিন্তু এবার দাম না থাকায় মাত্র ২৩০ টাকায় কাঁঠালটি কিনতে পেরেছেন। কাঁঠালটি পাকলে ওজন আরো বেড়ে যাবে।
ডেইলি বাংলাদেশ/এমকে
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!