ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুলিশ নিয়োগে প্রতারণা ঠেকাতে মাইকিং

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১২:১১, ২৬ জুন ২০১৯
পুলিশ নিয়োগে প্রতারণা ঠেকাতে মাইকিং
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটে কোনো প্রকার প্রতারণা ছাড়াই পুলিশ নিয়োগ হবে। যোগ্য ও মেধাবীদের সঙ্গে প্রতারণারোধে সোমবার দিনব্যাপী এ মাইকিং করেছে পুলিশ। 

বুধবার সকালে লালমনিরহাট পুলিশ লাইন্স মাঠে ট্রেনি কনস্টেবল পদে ১৭ জনকে নিয়োগ উপলক্ষে এ প্রচারণা চালাচ্ছে পুলিশ। জনসচেতনতা বাড়াতে পাঁচ থানায় দুইটি করে ১০টি মাইকে প্রচারণা চালানো হচ্ছে।

লালমনিরহাট পৌরসভার নয়ারহাট আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ একেএম মাহবুবুল আলম মিঠু বলেন,  এটা জেলা পুলিশের একটি প্রশংসনীয় উদ্যোগ। এ প্রচারণায় চাকরি প্রত্যাশীরা নিজ নিজ যোগ্যতা প্রকাশের সুযোগ পাবে।

Advertisement

এসপি এসএম রশিদুল হক পিপিএম সেবা বলেন, শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দিতেই এ প্রচারণা চালানো হচ্ছে। এছাড়াও চাকরি প্রত্যাশী ও তাদের অভিভাবকদের অসাধু উপায় বর্জনের প্রতি আহবান জানানো হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/ আরএইচ /জেএস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!