চাঁদপুরের ছায়াবানীতে বৃহস্পতিবার দুপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত যুবক নিহত হয়েছেন।
চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত হারুনুর রশিদ জানান, চট্টগ্রাম থেকে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়া যুবককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেন। সেখানে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
.png)
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ডা. মাহবুবুর রহমান জানান, অজ্ঞাত ব্যক্তির মাথায় প্রচণ্ড আঘাত লাগায় প্রচুর রক্তক্ষরণ হয়। এতে তার মৃত্যু হয়।
ডেইলি বাংলাদেশ/এমকেএ