হিলি ইমিগ্রেশন ওসি ফিরোজ কবির জানান, ফেসবুক, টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা। এই রিফাতের হত্যাকারীরা হিলি ইমিগ্রেশন বা সীমান্ত এলাকা দিয়ে যেন ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। হত্যাকারীরা আমাদের নজরে আসলে তাদের আটক করে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
বুধবার সকালে বরগুনা শহরের কলেজ রোড এলাকায় সদর উপজেলার লবণগোলা গ্রামের দুলাল শরীফের ছেলে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রিফাত হত্যার ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা করেন তার বাবা দুলাল শরীফ।
.png)
ডেইলি বাংলাদেশ/জেডএম